ধুনটে পুলিশি অভিযানে ১২ আসামি গ্রেপ্তার
শ
শাহ্ আলম জীবন
আপডেট: 2 days ago

বগুড়ার ধুনটে আসামিদের আস্তানায় পুলিশের হানা: পরোয়ানাভুক্ত ১০ জনসহ গ্রেফতার ১২
বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ধুনট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর পরোয়ানাভুক্ত ৩ জন, পূর্বের শিশু ধর্ষণ মামলার ১ আসামি এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ১২ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ধুনট থানা পুলিশ।






